কম্পিউটারের ব্যবহার
বর্তমান যুগ কম্পিউটাররের যুগ। আধুনিক সভ্যতায় কম্পিউটারের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বর্তমানেকম্পিউটার দিয়ে চিত্ত বিনোদন হতে মহাকাশযান নিয়ন্ত্রন পর্যন্ত সব কিছু করা হচ্ছে। নিম্নে কম্পিউটারের কিছুব্যবহার উল্লেখ করা হলোঃ
১. অফিসের কাজ : অফিসের যাবতীয় কাজ দ্রুত ও নির্ভূলভাবে কম্পিউটার দ্বারা করা যায়। অফিসের কাজবন্টন, বিজ্ঞপ্তি প্রকাশ, চিঠিপত্র লেখা, রেকর্ড সংরক্ষণ, ফাইল রক্ষণাবেক্ষণ, দৈনিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশইত্যাদি কাজ কম্পিউটার দ্বারা করা যায়।
২. ব্যাংকিংয়ের কাজে : আধুনিক উন্নত বিশ্বে প্রতিটি ব্যাংক কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, চেকের হিসাব , ক্রেডিটও ডেবিটের হিসাব কম্পিউটার দ্বারা করা হচ্ছে। এতে গ্রাহকদের চেক জমা দিয়ে অপেক্ষায় থাকার বিরক্তি দূরহচ্ছে। ব্যাংকে কম্পিউটার ব্যবহরের ফলে একদিকে যেমন গ্রাহকগণ দ্রুত সেবা পাচ্ছেন তেমনি ব্যাংকেরকর্মকর্তা ও কর্মচারীরা কাজের চাপ থেকে মুক্তি পাচ্ছে। বর্তমানে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটিব্যাংকের হিসাব কেন্দ্রীয় ব্যাংকে দ্রুত জানানো সম্ভব হচ্ছে। দৈনন্দিন জীবনে কম্পিউটার
৩. ব্যবসায়-বাণিজ্যের কাজে : ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স সীট, হিসাবরক্ষণ, পে-রোল, আয়-ব্যয় হিসাব, ইত্যাদিকম্পিউটার দ্বারা দ্রুত সম্ভব।
৪. কল-কারখানার কাজে : কল-কারখানার যাবতীয় কাঁচামাল আমদানির হিসাব, রপ্তানি দ্রব্যের হিসাব, কর্মকর্তাও শ্রমিক সংখ্যার হিসাব, শ্রমিক কর্মচারীদের মাসিক বেতনের হিসাব, বার্ষিক রিপোর্ট তৈরি ও বার্ষিক বাজেটতৈরি প্রভৃতি কাজ কম্পিউটার দ্বারা করা যায়।
৫. প্রকাশনার কাজে : কম্পিউটার দিয়ে দ্রুত গ্রফিক্স ডিজাইন, মুদ্রণ, গবেষণা রিপোর্ট, বই, চিঠিপত্র ইত্যাদিপ্রকাশিত হচ্ছে। যখন কম্পিউটারের ব্যবহার ছিল না, তখন বই প্রকাশ করা ছিল কঠিন, এতে প্রচুর সময় ওঅর্থ ব্যয় হতো। দৈনন্দিন জীবনে কম্পিউটার
৬. সংবাদপত্র : কম্পিউটারের মাধ্যমে খুব দ্রুত সংবাদপত্র প্রকাশের বিভিন্ন কাজ করা যায়। কম্পিউটারনেটওয়ার্ক-এর মাধ্যমে একটি দেশের প্রতিটি শহর থেকে একই সময় সংবাদপত্র বের করা হচ্ছে। এ ছাড়াওইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোন গ্রাহক সংবাদপত্র কম্পিউটারের পর্দায় পড়ে নিচ্ছে অথবা প্রিন্টারেরমাধ্যমে প্রিন্ট করে নিচ্ছে।
৭. টেলি কমিউনিকেশনের কাজে : টেলিফোন এবং কম্পিউটারের মধ্যে সংযোগ করে অতি দ্রুত সংবাদ পৃথিবীরএকস্থান হতে অন্যস্থানে পাঠানো যাচ্ছে।
৮. চিকিৎসাবিজ্ঞানে : প্যাথলজিক্যাল পরীক্ষা, দৃষ্টিশক্তি পরীক্ষা, ক্যান্সার রোগ নির্ণয়, টিউমারের গঠন ইত্যাদি কাজেকম্পিউটার দ্রুত ফলাফল দিচ্ছে। বিভিন্ন রোগের ঔষধ নির্ধারণ এবং ঔষধের মান নিয়ন্ত্রন কম্পিউটার দিয়েকরা হচ্ছে।
৯. মহাকাশ গবেষণার কাজে : মহাকাশযানের সূক্ষ্ম হিসাব নিকাশ, ডিজাইন, এবং পরিচালনার কাজে কম্পিউটারব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও দূর আকাশে নভোচারীর গতিপথ নির্দেশে সহায়তা করে কম্পিউটার।
১০. প্রতিরক্ষার কাজে : বোমারু বিমান বা যুদ্ধ জাহাজ নিয়ন্ত্রণ, মিসাইল ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি কাজেকম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
১১. বিমান চলাচল নিয়ন্ত্রণ : বাংলাদেশসহ সারা বিশ্বের বিমান যোগাযোগ কম্পিউটার ছাড়া অচল। অনলাইনে সিটরিজার্ভেশন, বিমানের চলাচলের রুট নির্ধারণসহ বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।
১২. শিক্ষার কাজে : শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বেতনের হিসাব নিকাশ, দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রতিবর্ষে ছাত্র-ছাত্রীদের সংখ্যার হিসাব ইত্যাদি কম্পিউটার দ্বারা করা সম্ভব। এছাড়া বছর অনুযায়ী পাশ ও ফেলকরা ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম্পিউটার দ্বারা করা যায়।
১৩. বিনোদনের কাজে : কম্পিউটারে গেম খেলা, গান শোনা, ছবি দেখা ইত্যাদি বিভিন্ন বিনোদনের জন্যকম্পিউটার ব্যবহার করা হচ্ছে। টিভি কার্ড লাগিয়ে কম্পিউটারকে টিভি হিসাবেও ব্যবহার করা হচ্ছে।
১৪. আবহাওয়ার কাজে : কম্পিউটারের মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে পূর্বাভাস দেওয়াযায়, যার দ্বারা আমরা কোন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে।
বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভূক্ত করার বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে শুধু কম্পিউটারের -দক্ষতা অর্জন করা নয়, বরং কম্পিউটারের প্রয়োগ ঘটিয়ে শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন করার সময় এসেছে। সরকার এই বিষয়ে বিভিন্ন নীতিমালা গ্রহন করেছে এবং শিক্ষাক্রমেরও পরিমার্জন করা হয়েছে।
মূল কথা হলো আমাদের জীবনের প্রতিক্ষেত্রে আমরা এই প্রযুক্তির সাথে জড়িয়ে পড়েছি।