প্রোগ্রামিং

প্রোগ্রামিং কি?

প্রোগ্রামিং হল কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করানোর জন্য নির্দেশাবলী লেখার প্রক্রিয়া। এই নির্দেশাবলীগুলোকেই আমরা প্রোগ্রাম বা কোড বলি। কম্পিউটার এই নির্দেশাবলী অনুসারে কাজ করে এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেয়।

কি ধরনের প্রোগ্রামিং হয়ে থাকে?

প্রোগ্রামিং এর বিভিন্ন ধরন রয়েছে। এগুলোকে বিভিন্ন ভাবে শ্রেণীবদ্ধ করা যায়, যেমন:

লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ

কম্পাইলার আর ইন্টারপ্রেটর

Procedural এবং Non-procedural programming এর মধ্যে পার্থক্য

স্ট্রাকচার প্রোগ্রামিং

স্ট্রাকচার প্রোগ্রামিং হল প্রসিডিউরাল প্রোগ্রামিং এর একটি ধরন। এখানে কোডকে ছোট ছোট ফাংশন বা মডিউলের মাধ্যমে গঠন করা হয়। এই ফাংশনগুলোকে আবার অন্য ফাংশন থেকে কল করা যায়।

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) হল একটি পদ্ধতি যেখানে কোডকে অবজেক্টের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রতিটি অবজেক্টের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য (attributes) এবং কাজ করার পদ্ধতি (methods) থাকে। জাভা, সি++ ইত্যাদি OOP ল্যাঙ্গুয়েজের উদাহরণ।



Learn Computer : Prasanta Nandi (9831941605)