উপলব্ধি

প্রেম টা বুঝি অন্য জিনিস, ভালবাসা নয়,
পার্থক্য টা বুঝতে গিয়ে হচ্ছে জীবন ক্ষয়।
প্রেমের ভাষা অন্যরকম শরীর মনের রেশ,
ভালোবাসার ব্যাথা বড়ই, ওটাই জানো বেশ।
তুমি বলো ভালবাসায় কষ্ট বড়ো হয়,
না পাওয়ার ওই খিচটা জেনো আর যে নাহি সয়।
প্রেমের মাঝে মিষ্টি ভাষা, সুখে ভরা টান,
ভালোবাসাই দেবে তোমার সেই হৃদয়ের ঘ্রাণ।
প্রেমে পড়ে বলবে তুমি ভালই আমেজ হয়,
আমি বলি " ভালোবাসা" হারালে বুঝি তাই।
প্রেম যে বেশি শরীর বোঝে, উপেক্ষাতে মন,
পাবে তুমি তৃপ্ত রাতের স্নেহ টাই যে কম,
সত্যিকারের ভালোবাসা জীবন বদলে দেয়,
হাতছানি টা বড্ড মায়ার, দুঃখ নিরাময়।।।