স্বচ্ছতা

ভোরবেলাটা, অন্যরকম.
প্রতিদিনের ব্যাস্ততায় আমাদের বাহ্যিক প্রকৃতির রূপ দেখাই হয় না।
আজ চোখ খুলে ভাবলাম ----- এই অপরূপ সৃষ্টির মাঝে আমাকে সেই এনেছিলেন তিনি অপরূপা - আমার " মা "
আজ হয়তো তিনি আমার মধ্যে নিজেকে দেখেন।
আর আমরা তো সবাই জগৎ জননীর সন্তান।
প্রতিটা দিনের মুহূর্তগুলো আমাদের একটু একটু করে অভিজ্ঞতা বাড়ায়।
আর প্রতিটি দিনের ময়লা ঝেড়ে ফেলে নিজেকে স্বচ্ছ করাই জীবন।
এই ভাবনা যিনি শিখিয়েছেন তাঁকে জানাই আমার হৃদয়ের পরম শ্রদ্ধা আর সীমাহীন ভালোবাসা।
তিনি শিখিয়েছেন জীবনটাকে পদ্ম ফুলের মত রাখতে,
অপরিষ্কার পাঁকে কি সুন্দর মাথা উচু করে দাঁড়িয়ে,
নিজের রূপ, আর শুদ্ধতা দিয়ে।
আমাদেরও তাই সংসারের পাঁচমিশালি মনোবৃত্তি ত্যাগ করে এরকম শুদ্ধ , সজীব থেকে মাথা উঁচু করে বাঁচতে হবে।
আবার সেই মাথা একমাত্র জগৎ জননীর পায়ে সমর্পিত করা।
ঠিক যেমন পদ্ম ফুলটি মা দুর্গার পায়ে আশ্রয় নেয়।।।
ঠিক ভুলের দোলনায় ভাসতে গিয়ে নিজেকে হারালে  চলবে না ।
লক্ষ্য থাকা আবশ্যক।
শেষে তো সব ছাই।।।
অহংকার ,মায়া, দারিদ্র্যতা বা সমৃদ্ধতা সবই একই ভাবে শেষ হবে। 
তাই শুধু মনের ভালোবাসা টা সজীব করে রাখা --------
যিনি পাঠান , তিনিই নেবেন। 
তাই তাঁকে জীবনের পাথেয় মনে করে কাটিয়ে দেওয়া পরম সুখ।