আমার সকাল তোমায় ঘিরে সপ্ন দেখে ------
সবুজ ঘাসের শিশির কণা আয়নার মত চক চক করে জানায় আহ্বান।।।
রাতের আকাশ সপ্ন প্রবণ , মিটমিটে সব তারা গুলো সেই রূপকথার রাজ্যে নিয়ে যায়।
মায়ের কোলে শুয়ে আকাশ দেখা আর বাবার আগলে রাখার সেই মঞ্চ - একবারই পাওয়া যায়।
সময়ে বড়ো নিষ্ঠুর, তাকে বুঝতে হয় ঠিক সময় ------
না হলে সে অতীত হয় আর ঝাপসা করে আমাদের দৃষ্টি।
আমার বিকেল ও তাই তোমায় ঘিরে , সূর্যাস্তের রঙে রাঙিয়ে চলি প্রতিটা মুহূর্ত,
ভালোবাসা তো শুধু বিরহ ভরা,
তবু ভালোবাসি ------------------
সন্ধ্যায় মায়ের শঙ্খ ধ্বনি শিহরণ জাগাতো মনে,
ভগবান কে চোখে দেখা বিরল,
মা কে আমি মেনেছি শুধু।।।
বাবার নীরবতার মধ্যেও দেখেছি পরম স্নেহ, দুর্লভ এই পৃথিবীতে.........
আমার রাতটাও তোমায় ঘিরে,
জানিনা কেন চাঁদের আলোয় নিজেকে মিশিয়ে দিলাম আমি,
উজাড় করে মন শুধু হৃদয়ের ভাষা বোঝে।
কালো আকাশের মাঝে মিটমিটে তারার মণ্ডলেও তোমায় দেখি অন্য ভাবে।
আর সেই সপ্ন সার্থক করতে এলাম এই মাটিতে,
অন্য মানুষ হয়ে ফিরে যেতে হবে একদিন।
এসেছিলাম খালি হাতে , যেতে হবে সেই একই ভাবে,
মাঝখানটা শুধু সপ্ন নিয়ে কাটিয়ে দেব ।।।।।