যেদিন আমি চক্ষু মেলি তাকাই মায়ের পানে,
করুণাময়ী মা যে আমায় ভরায় গানে গানে।
শীতল পরশ তৃপ্ত করে প্রাণে জোয়ার আনে
সজীব সবুজ প্রাণ এ তখন বোঝায় হাসির বানে
মা যে আমার স্নেহের রানী, আমার জন্মদাত্রী,
গুণের পরশ লাগায় মনে, তিনিই জগদ্ধাত্রী।
জীবনের সব হাসি খুশি ভরিয়ে তোলে মোরে
নিজ কষ্ট গোপন করে ভরে চোখের জলে।
অসুস্থতায় জীবন যখন কাঁদে ক্ষণে ক্ষণে,
মা যে তখন আশ্বাস দেয় আমার মনে প্রাণে।
আমি যে মায়ের স্নেহের কাঙাল, চোখের কালো মণি,
তার ই কোলে স্থান নিয়ে যে প্রীতির এ জাল বুনি।
ভালোবাসায় তৃপ্ত আমি, আমার জীবন খানি,
মা বিনা এক মুহুর্ত, মোর জীবন মরুভূমি।