মিষ্টি খেয়াল

মধুর কিছু স্মৃতি মনের মধ্যে করে আনাগোনা
মিষ্টি ফুলের গন্ধ আর শান্ত পাহাড়,
মনকে আজও টানে।
" হ্যাঁ" তুমি এসেছিলে আমার জীবনে,
সীমাহীন ভালোবাসা নিয়ে ,
দু হাতে আগলে রেখেছিলে আমার হৃদয় টাকে
আর শূন্য করে দিয়েছো আমার একাকিত্ব কে
বৃষ্টি হয়ে যখন ঝরতাম ভিজতে তুমি
বলতে " চোখের জল" বড্ড দামী,
তাই মাটিতে না পড়ে,
প্রেম কখনো পুরনো হয়না,ভালোবাসা আরও গভীরতা পায় বিশ্বাস এ আর টান এ।
তাই আজও ভালো লাগে তোমার ওই দুচোখের মায়ায় জড়াতে ,
আজও খুব বেখেয়ালে অনেক ভিড়ের মাঝে তোমার হাত টা ধরি ,
টলে গেলে তাই তুমি আজও
 সামলে নাও আমায়,
হাঁটতে ভালো লাগে আজও নরম ঘাসে,
তোমার হাতের আলতো ছোঁয়া লাগিয়ে
মন মেতে আছে আজও তোমার প্রেমে 
এখনও " ভালোবাসি" বললে বেশ লাগে ।
রোমাঞ্চকর
এই দুচোখে প্রেমের নেশা জাগিয়ে .....
আজও   আমি তোমাকেই চাই।