বন্ধু তুমি সত্যি অনির্বচনীয়.....
তোমার মনের সাদা খাতায় - আমি আঁকি কত ছবি, আর তুমি দাও রং।।।।।
তোমার মনের শূন্য পাতায় আমি কত গান লিখি আর তুমি দাও সুর.........
সমুদ্রের পাড়ে, প্রাণহীন ক্ষয়ে যাওয়া পাথরে দেখেছি তোমায় সাদা ফেনার মতো।।।।
জলে তুমি ভেলার ন্যায়,
স্থলে রক্ষী তুমি।
আর আমার মনের অন্তরালে " মানব" রূপে।
তুমি আকাশের বুক থেকে খসে পড়া উল্কা রাশির মতন,
ইতিহাসের বুকে জমে থাকা অমরের মত ---------
তুমি পাহাড়ের গায়ে গড়ে ওঠা বুনো ফুলের মতো সহজাত.......
তুমি আগুনের মত জ্বলন্ত - এক তীর.......
তুমি যে তুমিই........ এক কথায় অনির্বচনীয়।।।।।