না না আর চোখের জল বইতে দেবনা।
বহু বছরের লড়াই যে তার চেয়ে আরও দামী।
তার চেয়ে নিজেকে বদলে ফেলি এসো.......
আর ওই সব সস্তা আবেগ আমাদের দমিয়ে রাখতে পারবে না।
ওই ঠুনকো, স্বার্থপর ভালোবাসা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।
খিদেটা আজ বড্ড জরুরি,
কিছু করার.........
পদবী টা কারোরই নাই বা নিলাম,
নিজেকে এক উঁচু পাহাড়ের শিখরে রেখে দেখো সারা পৃথিবীর ভেলকি গুলো,
দুর্বল শক্তিকে কেন গ্রাস করতে দেবো আমরা?
@@@@@ নারীর শক্তি কিন্তু শুধু নারী............@@@@
সেটারই আজকাল বড়ো অভাব,
নিজেকে শুধু বর্ম পরিয়ে রক্ষা করা আর বাকিদের উপেক্ষা ..…. এ কেমন চিন্তা ???
বাঁচতে শেখা আর শেখানো দুটোই আজ প্রয়োজন।
মনকে কারোর দুঃখে অবশ না করে শক্ত করা।
স্বপ্ন দেখে সেটা সার্থক করা,
দুঃখে মনকে না ভিজিয়ে , সেটা জয় করার উপায় খোঁজা
হ্যাঁ, সেটা আমিই করতে পারবো।।।। আমিই শুধুমাত্র।।।
