ওই যে দেখো ভেসে বেড়ায় রংবেরঙের মাছ,
দেখে দেখে কিনে আনি অ্যাকোয়ারিয়াম এক খাস।
একই বাসায় বছর বছর বিলিয়ে দেয় প্রাণ,
আমরা সবাই শোষণ করি ওদের রূপের ঘ্রাণ।
একই জলে ওঠা নামা নিরুপায় মন,
তারই মাঝে খুনসুটিতে হাসে কিছুক্ষণ।
এক নাগাড়ে দেখি আমি সময় বয়ে যায়,
ভাবতো দেখি ওদের জীবন কত যাতনাময়।
তাই তো দেখি হাঁপিয়ে গেলাম লকডাউন এর চাপে,
বুক ফেটে যায় হতাশা তে, প্রাণ টা নিয়ে হাতে।
ভাবি কবে মুক্ত হব, এই হতাশা থেকে,
মাছগুলো ভাই চলে যে বেশ, নানা পথে বেঁকে।
সত্যি কোনো হতাশাময় চেহারা কেন নেই,
কেন তারা হাঁপায় না যে , ভেবে মরি সেই।
তাদের ও তো প্রাণটা কাঁদে বন্দী জীবন হায়,
তবুও তারা বন্দী দশায় জীবন খুঁজে পায়।
আমরা তবে ঠুনকো কেন, কেন উদাস হই,
ভাবো মোরা ভাগ্যবতী, বন্দি দশায় নেই