তুমি আমার

আমার লেখা কাব্য তুমি, আমার গাওয়া গান -
কলমে যে আজ বলছে কথা - রাখবে সকল মান।
ভালোবাসি বলবো না তো, থাক না আজ মনেই,
প্রকাশ করা - প্রয়োজনহীন, তোমার হৃদয় জানে।

থাকবে তুমি ছায়ার সাথে, 
মায়া ভরা চাঁদনী রাতে,
থাক না গোপন বড়ই মধুর -
প্রতি ক্ষণে, প্রতি রাতে।

মেঘের সাথে কাঁদবো আমি,
বৃষ্টি হয়ে ঝরবো সাথে।
রাতে যখন একটা হবে.....
স্বপ্নে রাখি হাত, হাতে।।।

শিল্পী আমি , আমি কবি,
আঁকি মনে তোমার ছবি।
গোপনে তুমি আসবে উঠে, 
সপ্ন থেকে ভালোবেসে।
একলা সরিয়ে দিয়ে,
চুম্বনেতে ভরিয়ে দিয়ে।
ঘুচবে শত অভিমান।
তুমিই আমার কাব্য - গান।