তোমার হাত

ঝোড়ো হাওয়ায় যখন নিজেকে সামলানো কঠিন,
প্রয়োজন হয় - সেই "হাত",
যে হাত দিতে পারে " এক চরম বিশ্বাস "
" উঠে দাঁড়ানোর শক্তি"......
যে হাত শক্ত করে ধরে যাতে ঝড়কে অন্যহাতে উপেক্ষা করা যায়।
সেই হাত একাধারে শেখায় - 
" ভালোবাসতে" 
অন্যদিকে শেখায় " ভালো থাকতে "....
সম্পর্ককে হৃদয় দিয়ে নাড়াচাড়া করলে সজীবতা বাড়ে।
প্রেমের দৃষ্টি আর ভালবাসার আগলানোতেই একমাত্র সম্পর্ক অমর হয়।
মায়া ভরা এ জীবনে সেই হাত আমাদের সম্পর্কের জটিলতা উপেক্ষা করতে শেখায়।
বিষণ্ণতার সুর ভুলিয়ে শেখায় আনন্দের বাঁশি বাজাতে।
হ্যাঁ , সেই হাত " তুমি" , শুধুই তুমি....
আবার শেখালে ভালোবাসতে।