আমাদের সুর

তোমার সুরে গান ধরেছি,
স্বরলিপির তান বেঁধেছি।
ভাষা আজি যায় যে ভেসে,
দিনে রাতে সকল বেশে।
তোমায় ভেবে গান বেঁধেছি।
স্বরলিপির তান বেঁধেছি।
মধ্যে মোর সুর যে কাঁপে,
শুকায় গলা, ছন্দ হাঁপে।
ধরিয়ে দিলে তান যে আমার,
সোজা করে গান টি ধরার।
সুর যে মেশে আমার তোমার,
জমিয়ে তখন রাগ সেধেছে।
স্বরলিপির তান বেঁধেছি।