হটাৎ পেলাম তোমায়, জীবন ভরে,
বৃষ্টি হয়ে ঝরে,
তোমার সকল পাতায়,
আপন রঙের জোড়ে।
সপ্ন দেখার সেদিন, আজ যে পেলাম সুদিন,
তোমার ভাষার স্নানে,
হলাম আমি নবীন।
মনের ভাষা পড়ে, মনেই হলাম বিলীন।
ভোরের আবছা আলোয়,
আজ সবই লাগে ভালো।
বেখেয়ালি নেশা ভরা,
হোক না জীবন সারা।
কাছে থাকার আশা এলো প্রাণে,
থাকবো আমি তোমার মনের ক্ষণে।
হাত বাড়ালেই ছুঁয়ে দেখ আমায়,
হৃদয় তে যে বড্ড মায়া জড়ায়।
ভালোবাসার ব্যথা জাগে প্রাণে হায়,
তোমার সুরেই এ মন গেয়ে যায়।