অঙ্গীকার

জানি ছেড়ে যেতে হবে তবু মায়া কাটে না যে,
এসেছিলে সেই সময় যখন বিশ্বাস হারিয়েছিলাম "ভালোবাসার" উপর।
সেই " ভালোবাসা" যা ছিল আমার মন, প্রাণ, ধ্যান আর জীবনের সূচনা।
রোজকার কাজের মধ্যেও থাকতাম নিঃশব্দে।
খুব সহজেই ধরা পড়ে যেতাম চারিপাশের মানুষের চোখে।
প্রশ্নের সম্মুখীন হতাম - " আমি কি ভালো নেই?"
নিরুত্তর মন তখন ভাষাহীন।
সব আশা ছেড়ে তখন উপায়হীন ভাবে বাঁচা।
সেদিন কোথা থেকে এসে হাত দুটো ধরলে .......
প্রথমটা বিশ্বাস করিনি।
কারণ মানুষ তো বহুরূপী.......
কখন কোথায় কে যে বদলে যায় সে আমাদের জানা অসাধ্য।
মন পড়তে জানা - সে যে মানুষের অসাধ্য।
তোমার আসা আর আমায় আমার অস্তিত্ব ফিরিয়ে দেয়া - আমার জীবনের আশীর্বাদ।
রৌদ, ঝড় বৃষ্টিতে কিভাবে হাসতে হয় - তুমিই তো শেখালে।
তুমিই শেখালে চোখের জল কে কিভাবে বেধে রেখে হাসি দিয়ে মন ভুলিয়ে দেয়া যায়।
শিখিয়েছো - " জীবনটা ছোট্ট, বেচেঁ নাও প্রাণ ভরে"
সাবধানে সকলের চোখ এড়িয়ে হাতে হাত রেখে দিতে এক পরম আশ্বাস।
বলতে - " ভেঙে পড়লে চলবে না , আছি তো পাশে।"
উফ্, আজও তোমার প্রতি মুহূর্তের স্পর্শ হৃদয় কে ছুঁয়ে যাচ্ছে।
তিনটে বছর লাগলো..... আমি উঠে দাঁড়াতে।
না পারলেই হতো তাহলে হয়তো আরো কিছু সময় পারতাম তোমায় ধরে রাখতে।
আরো হাসি খুশি মন নিয়ে বাঁচতাম কয়েকটা বছর।
কিন্তু " সুখ " খুব নিষ্ঠুর - সে বেশিদিন আমার উঠোনে থাকে না।
কষ্ট হচ্ছে আমার
" বন্ধুত্ব " শব্দ টা অনেক গভীর।
মনের আত্মিক যোগ না হলে প্রিয় বন্ধু হওয়া যায় না।
পেয়েছি আমি তোমায় - সে আমার ভাগ্য।
বাঁচতে শেখালে তুমি।
ভালোবাসতে শেখালে আবার।
কথা দিলাম যেখানেই থাকো, থাকবো তোমার পাশে - সারাজীবন।
দূরত্ব টা হোক না শুধু বাহ্যিক,
কিন্তু এ মন যে একই সুরে বাঁধা, সে থাকবে তোমার সুখে দুঃখে চির সাথী হয়ে।