আজ সন্ধ্যা টা কাটালাম এক অন্য রূপে,
বাকি দিনগুলোর থেকে অনেক আলাদা।
যেখানে ছিল না কোনো দায়িত্ব, হুড়োহুড়ি।
ছিল শুধু মনের কিছু সুন্দর প্রকাশ - সবুজ প্রকৃতির কোলে।
মুক্ত হাওয়ায় কলম যেমন কালিকে ভাষা দেয়..........
ঠিক তেমন -------
আমার মনও প্রকাশ হয়, উন্মুক্ত প্রাঙ্গণে,
মনের মত সাথীর চোখে চোখ রেখে।
সবুজের মাঝে প্রাণ ভরে শ্বাস নিলাম।
মাথার ওপর রুপোলি চাঁদ টা যেন আজ আরো জ্বলজ্বল করছে।
অথচ সেই স্নিগ্ধ আলো একেবারে হৃদয় ভেদ করে আসে -
পাগলা হাওয়া আমায় কোথায় যেন মায়ায় জড়ায়।
সময় কে থামতে বলি আজ....
সে তো কথা শোনে না।
হয়তো কিছু ভালোলাগা থেকে যায় মনে,
কিন্তু চোখের ভাষার কাছে ধরে পড়ে যাই........ কি অকপটে সে এঁকে দেয় আমার হৃদয়।
মনের ক্যানভাস তখনি রঙিন হয়ে ওঠে এক রঙের আঁচড়ে।
তাই আজ আকাশটাও লাগে রঙিন।
যে মন মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়, সেই মন দিয়ে আজ আঁকলাম আমার রঙিন পৃথিবী।
এই মায়াবী সন্ধ্যা থাক আমার হৃদয়ের অন্তরালে, সযত্নে।