আমার প্রেম

আমার প্রেম বাঁধন হীন
মুক্ত বিহঙ্গের সাথে পাল্লা দেয়।

আমার প্রেম সীমাহীন,
বাতাসের মতো ছুঁয়ে যায়।

আমার প্রেম স্পষ্টতা রাখে,
" ভালোবাসি" বলতে জড়তাহীন।

আমার প্রেম উজাড় করে দেয়,
সবটুকু দিতে কার্পণ্য হীন।

আমার প্রেম পাগল করে,
নেশা ছাড়া প্রেম অর্থহীন।

আমার প্রেম ছটফটে,
তোমার স্পর্শে বিলীন।

আমার প্রেম সাহসী,
অন্যায় দমনে করুনাহীন।
আমার প্রেম যে শুধু তুমি
স্রোতের মুখেও স্রোতহীন।

নিঃস্বার্থ সেই প্রেম তাই,
তোমার ভালোবাসা ছাড়া অর্থহীন।