সাক্ষাৎ এক আশীর্বাদ
কেন আর কিভাবে - কার সান্নিধ্যে আমরা আসি, তা একদম অজানা।
প্রতি পদক্ষেপে আমরা এক এক মানুষের সাথে পরিচিত হই।
কোন্ তীরে কোথায়, কার হাত আমাদের মনকে স্পর্শ করবে আমরা জানিনা।
প্রতি মনের এক মর্মস্পর্শী মন প্রয়োজন......
পার্থিব কোনো কিছু আমাদের মনকে তৃপ্ত করতে পারে না,
কারণ টা ক্ষণস্থায়ী।
ঐশ্বর্য্য আরাম মানুষকে সুখ দেয় কিন্তু তৃপ্ততা নয়।
চলার পথে , কত মানুষ আসে, আবার চলে যায়।
যেন সবার সময় বাঁধা।
সেই আসা যাবার মাঝখানে আমরা হেসে খেলে জীবনটা স্রোতে ভাসাই।
প্রতি মানুষের সাক্ষাতের কিছু কারণ থাকে।
স্রোতের টানে বইতে বইতে কত পাড় ভেঙে যায়, কত জুড়ে আসে।।।
সদাই যেন যোগ বিয়োগের খেলা