চকচকে ঝলকানি গাড়ী থেকে বেরোনো দুটি পা...............
কখনো ঘাসে চলতে শেখেনি।
মুচড়ে পড়ে অতি সহজেই ঝোড়ো হাওয়ার তোড়ে।
তবুও অহংবোধের বেড়াজালে নিজেকে আবদ্ধ করে ..........
কৃত্রিম হাসির ঝলকানিতে মন ভোলাতে ব্যস্ত।
আর ওই পথের মেয়েটি - সবুজ ঘাসের সাথে যার আত্মিক সম্পর্ক.......
খালিপায়ে , নির্বিকার ভাবে হেঁটে চলে।
ঝড় , জল বা তাপ হাসিমুখে উপেক্ষা করাই তার রোজকার প্রতিদ্বন্দ্বিতা।
শ্মশানে ছাই তো কালো --------- বলতে পারো কোথায় আছে রামধনুর ওই আলো?
একই মাটি, মিশে যাওয়া,
তবে কিসের এত অহংকার?
আর পথে পড়ে থাকা মেয়েটির সমাধি সেখানেই।
রাস্তা একটাই...................
তোমার অহংকার, ক্রোধ, অর্থের জোর ওই পর্যন্তই।
সবই এক..... চুল্লিতে কে কার।
জীবন বড্ড ছোটো, তাই সুখ নয়, শান্তি বড়।
ভালো থাকা আর ভালো রাখা ...... এইটুকুই সব।
বাকি সবই যে ধুলো।