বড় সাধ জাগে

মাঝে মাঝে বড় সাধ জাগে মনে.......
" তোমায় রচনা করি"
রবি ঠাকুরের " চারুপমা" কিংবা সত্যজিতের " ধন্যিমেয়ের" মতন।
সুকান্তের পটে আঁকা কালো অক্ষরে .....
অথবা নজরুলের বৈপ্লবিক ধারায়।।।।।
কিছু ভাষা , কিছু আশা আছে মনে......
।।তোমাকে গড়ার।।
মনে হয় তোমায় গড়ি---- ঐতিহাসিক পটভূমিতে.....
কিংবা ভবিষ্যতের আগন্তুক রূপে.....
মনে হয় তোমায় গড়ি, এক বিন্দু জল দিয়ে..... সহজ সরল রূপে,
স্বচ্ছ ভাবে।।।।।।
আগুন বা মন্দ কি??? 
তোমাকে গড়বো আমি উত্তাপের শিখায়.......
অথবা বজ্র দিয়ে, চমকে ওঠা ঝলকের মত।
তাই তুমি রচিত হবে আমার হাতে --------------------
""কালজয়ী রূপে""