তোমায় ভুলতে চাই

প্রতিটি সকালের শুভ্র বাতাসে চোখ রেখে তোমায় ভাবি,
প্রতিটি কালো রাতে আছড়ে পড়া জোৎস্নায় তোমাকে চাই,
ঘাসের পাতায় শিশির বিন্দু জ্বল জ্বল করে......
আর আমার অশ্রু নির্বিকার হয়ে ঝরে পড়ে।
বুক ফেটে যায়, তবু মন বলে তুমি আসবে ফিরে।।।
কোনো এক ঘোর অশুভ আলোর নেশায় মেতে উঠেছিল তোমার মন, তোমার বিবেক স্তব্ধ হয়ে গেছিলো সেদিন..….....
সারা রাত বিছানার এক পাশে শুয়ে ---------- প্রকাশ করেছি আমার যন্ত্রণা, না পাওয়ার ছটফটে প্রাণে।
আমার বালিশ ভেজার অর্থ তোমার কাছে অজানা।।।
তাই আজ ভাবি.....
""" আমিই ভুল""""
নিজের টুকু কোনোদিন না ভেবে বিশ্বাস ভরসা করা ভুলই তো।।।
প্রতিদিনকার চোখের জল আজ একটু একটু করে বয়ে যেতে দি......
কষ্ট গুলো, ব্যাথা গুলো বয়ে যাক আজ..........
তোমায় ভুলে যাবো ------- এই আশায়।।।।