তবু তোমাকেই ভালোবাসি

আমি যে শুধু তোমাকেই ভালোবাসি,
তখনও........
যখন আমার চোখের জলে তুমি ভেজো না,
যখন বৃষ্টি ভেজা রাতে, পাশে ️আসো না।
যখন জ্বরে কপাল পুড়ে গেলেও, তোমার হাত টের পায়না।
তবুও আমি শুধু তোমাকেই ভালোবাসি।।।
তখনও....…..........
 আমি হারিয়ে গেলেও তুমি টের পাওনা।
তোমার পোশাক ভরা আলমারিতে একপাশে কেন আজ ফাঁকা ...... ভেবেও দেখ না।
"স্পেস" কথাটা বোধহয় যেমন সত্য তেমন কঠোর -
ভালবাসায় " স্পেস" স্থান পায় না।
পায় সেখানে --------- যেখানে ভালোবাসার দাবি করতে করতে দুটো মন ক্লান্ত হয়.......
" পৃথিবীতে তুই কেউ নয়"------------- আবার " তুই তো সব কিছু" -------
কথাটা হৃদয়ে বেদনা আনে।
সেদিন ও তো আমি একই ভাবে তোমাকেই ভালবাসতাম।
আজও বাসি।
সময় , কাল, ক্ষণ কোনো কিছুর কাছেই প্রেম পরাজিত নয়.....
তাই আজও তোমায় অফুরন্ত স্পেস দিয়ে আমি কুঁকড়ে কাঁদি।
চোখের জলের ভাষা সবাই বোঝে না।
তাই আর সে ঝরেও না।
ভালোবাসার দিন যখন শুধু স্মৃতি হয়ে যায়.......শুধু বদ্ধ থাকে  অ্যালবাম এর পাতায়....
তখন চোখের জল ও শুকিয়ে যায়।
আজ আমি তাও শুধু তোকেই ভালোবাসি।।।।