শক্তি দাও মা,
যাতে অজ্ঞানতার সাথে লড়তে পারি,
বল দাও আজ,
যাতে নির্ভিক ভাবে অন্যায়ের প্রতিকার করতে পারি।
জ্ঞান দিও মা,
যাতে অন্ধকারের মানুষের জীবনে আলো হয়ে জ্বলতে পারি।
সর্ব শক্তি, জ্ঞান, বল - তোমাতেই শুরু.......
তোমাতেই শেষ।।।
নতুন পৃথিবীতে প্রথম চোখ খুলে কি সরল দুটো চোখ চারিদিকে দেখে..........
সেই সরল চাহনিতে কড়া মনও বিগলিত হয়।।।
মনোবল দিয়ে সে কেঁদে বোঝায়, অন্যায়কে......
অচেনা পৃথিবীতে সে তখন নির্ভয়ে থাকে........
পার্থিব শোষণের জটিলতা বোঝার মত গড়ে ওঠে নি তার মন।
তার মায়ের পানে প্রথম হাসি.... যেন বোঝানো - " মা এলাম যে তোমার কোলে"......
৯ মাসের এক আঁধার আশ্রয় থেকে বেরিয়ে এসে সে অবাক !!!
তবে কেন সে ধীরে ধীরে বাড়ন্ত দুটি চোখে হারায় নিজেকে?
কেন আসে ওই লালসা , সুখ নেশা আর অহংবোধ?
জড়িয়ে পড়ে সে অর্থের ছদ্মবেশী মায়াতে......
জ্ঞান ভুলে সে তখন লালসায় অজ্ঞান।
শক্তি ভুলে সে হয় শোষণের ভাগীদার।
যে পবিত্র মন নিয়ে সে এসেছিল, তা কত সহজে আজ হারিয়ে গেলো।
তাই আজ মন প্রাণ দিয়ে চাই মা......নির্মল হতে,
মনের সকল মলিনতা দূর করে...... মানুষ হতে।।।