বন্ধু
আজ কেন জানিনা ভাবতে ইচ্ছে করে,
তোমায় নিয়ে এক রচনা গড়ার স্বপ্ন।
কিন্তু সে রচনা হবে ভাষাহীন, শব্দহীন....
শুধু মনের কলমের আঁকিবুঁকি....
তোমার সাদা মনের ক্যানভাসে।
এই পৃথিবীর ভাঙা-গড়ার খেলায়,
থাকি না আমরা ভাষাহীন, নীরব....
মাধুর্য আছে তো এই নিঃস্বার্থ নীরবতায়,
হাত ধরে মাইল এর পর মাইল পথ চলা...........
কোনো কথা না বলা।
হৃদয় আজ বলুক কিছু, গড়বে নিজের মতো,
বাস্তবতার কঠিন আঘাতে নাই বা ভাঙলাম সেই স্রোত,
সেই ধারা বয়ে যাক নিজের মত, বেখেয়ালে
গুন গুন করা গানের কলি,
আহা কি মধু জাগায় প্রাণে,
বন্ধু
আজ বইতে দিলাম জীবনটাকে তার ইচ্ছেমত আপন তানে।